© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জানা গেল নতুন গভর্নর মোস্তাকুর রহমানের পরিচয়

শেয়ার করুন:
জানা গেল নতুন গভর্নর মোস্তাকুর রহমানের পরিচয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৭ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশে অর্থনীতিবিদ হিসেবে সুপরিচিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক কর্মকর্তা আহসান এইচ মনসুর। তাকে বাদ দিয়ে নতুন গর্ভনর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তৈরি পোশাক ব্যবসায়ী ও হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাকুর রহমানকে।

তার লিংকডইন প্রোফাইল থেকে জানা যায়, মোস্তাকুর রহমান এর আগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।

মোস্তাকুর রহমান ১৯৬৬ সালের ১২ মে মাসে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯২ সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে পেশাগত যোগ্যতা অর্জন করেন।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতা, কর্পোরেট ফাইন্যান্স ও শিল্প নেতৃত্বে সক্রিয় সম্পৃকততা এবং আর্থিক খাতে দক্ষতার কারণে তাকে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

এসকে/টিএ

মন্তব্য করুন