© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুক্তি পাচ্ছে প্রয়াত কোরিয়ান অভিনেত্রী কিম সে-রনের শেষ সিনেমা!

শেয়ার করুন:
মুক্তি পাচ্ছে প্রয়াত কোরিয়ান অভিনেত্রী কিম সে-রনের শেষ সিনেমা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৭ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
প্রয়াত কোরীয় অভিনেত্রী কিম সে-রন–এর অভিনীত শেষ সিনেমা ‘এভরিডে উই আর’ আগামী ৪ মার্চ মুক্তি পেতে যাচ্ছে। কোরিয়া হেরাল্ড থেকে জানা যায়, গত বছরের ১৬ ফেব্রুয়ারি মাত্র ২৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর প্রায় এক বছর পর ছবিটি মুক্তির ঘোষণা এসেছে, যা ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য আবেগঘন মুহূর্ত হয়ে উঠেছে।

সিনেমাটিতে কিশোর-কিশোরীদের প্রথম প্রেম ও আবেগের গল্প তুলে ধরা হয়েছে। ইয়ো-উল নামের এক শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছেন কিম সে-রন। গল্পে দেখা যায়, তাঁর চরিত্রটি শৈশবের এক বন্ধুকে ভালোবাসার প্রস্তাব দেয় যেখানে তার সরলতা ও অনুভূতির প্রকাশ ফুটে উঠেছে।



সিনেমাটির শুটিং শেষ হয়েছিল ২০২১ সালে। কিন্তু ২০২২ সালের মে মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় বিতর্কে জড়িয়ে পড়েন কিম। সেই ঘটনার পর ছবিটির মুক্তি স্থগিত হয়ে যায়। ওই ঘটনায় তাকে প্রায় ২০ মিলিয়ন ওন জরিমানা করা হয়। বিতর্কের কারণে তিনি কিছু সময়ের জন্য বিনোদন জগত থেকে দূরে চলে যান। পরে ২০২৩ সালে নেটফ্লিক্সের সিরিজ ‘ব্লাডহাউন্ডস’ দিয়ে তিনি আবার কাজে ফেরেন।

প্রসঙ্গত, কিম মাত্র নয় বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন। ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ সিনেমার মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিচিতি পান এবং কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার সুযোগও লাভ করেন। এরপর ধীরে ধীরে তার অভিনীত জনপ্রিয় কাজের তালিকা বাড়তে থাকে। ‘দ্য নেইবারস’, ‘আ গার্ল অ্যাট মাই ডোর’, ‘দ্য কুইনস ক্লাসরুম’, ‘হাই স্কুল লাভ অন’ এবং ‘মিরর অব দ্য উইচ’ সহ একাধিক সিরিজে তিনি প্রশংসিত হন। ২০১৮ সালের অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘দ্য ভিলেজার্স’ তাঁর ক্যারিয়ারে নতুন মাইলফলক যোগ করে।

এমকে/টিএ

মন্তব্য করুন