রাজ চক্রবর্তীর পরিচালনায় ছোটপর্দায় নতুন জুটি রণজয় বিষ্ণু-অভীকা
ছবি: সংগৃহীত
১০:৫০ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
টেলিপাড়ার খবর অনুযায়ী ছোটপর্দায় নতুন জুটি নিয়ে ফিরছেন রণজয় বিষ্ণু। সম্প্রতি সাতপাকে বাঁধা পড়লেও বিয়ের আনন্দের ছাপ মুছে না যেতেই নতুন কাজের ডাক এসেছে। অভীকা মালাকার তাঁর বিপরীতে অভিনয় করবেন রাজ চক্রবর্তীর প্রযোজনায়।
বর্তমান ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ চলতি থাকবে। প্রযোজক রাজের সহকারী মিমো হাজরা জানিয়েছেন, নতুন ধারাবাহিকের শুটিং সব ঠিক থাকলে মার্চ মাস থেকে শুরু হবে। ছোটপর্দায় এ বার আইনজীবী চরিত্রে দেখা যেতে পারে রণজয়কে, যদিও বিষয়টি নিশ্চিত হওয়া বাকি।

অভীকা জানান, বড়পর্দার পর ছোটপর্দায় রাজের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত তিনি। “প্রাথমিক কথাবার্তা হয়েছে, একদম নতুনভাবে ছোটপর্দায় আমায় আনতে চলেছেন রাজদা,” বললেন তিনি। রণজয় এখনো নতুন ধারাবাহিক নিয়ে মুখ খোলেননি।
পিআর/টিএ