© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চতুর্থ বিয়ের গুঞ্জন শোয়েব মালিকের, নতুন পাত্রী কে?

শেয়ার করুন:
চতুর্থ বিয়ের গুঞ্জন শোয়েব মালিকের, নতুন পাত্রী কে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৩ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
বিয়ে নিয়ে ফের আলোচনায় পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। এরই মধ্যে তিনবার বিয়ে করেছেন তিনি। সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে সানিয়া মির্জ়ার সঙ্গে প্রতারণা করে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করার জন্য। এবার নতুন গুঞ্জন, সেই সম্পর্ক ভেঙে চতুর্থবার বিয়ের পিড়িতে বসছেন ৪৪ বছর বয়সী সাবেক এই তারকা অলরাউন্ডার।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের অভিনেত্রী ভানিজ়া সাত্তারকে বিয়ে করতে চলেছেন শোয়েব মালিক। যদিও এই দাবির পক্ষে এখনও পর্যন্ত মালিক বা সাত্তার—কেউই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি। তা সত্ত্বেও এই গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সামাজিক মাধ্যমে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

শোয়েব মালিক প্রথমবার ২০০২ সালে ভারতের হায়দরাবাদের বাসিন্দা আয়েশা সিদ্দিকিকে বিয়ে করেন। আট বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ২০১০ সালে হায়দরাবাদে সানিয়া মির্জা ও শোয়েব মালিক বিয়ে সারেন। ২০১৮ সালে তাঁদের প্রথম সন্তান ইজ়হানের জন্ম হয়। শোয়েব মালিকের প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকির সঙ্গে অবশ্য কোনও সন্তান ছিল না।

বিভিন্ন রিপোর্টে প্রকাশ পায়, আয়েশাকে না জানিয়েই শোয়েব সানিয়াকে বিয়ে করেছিলেন। পরে বিষয়টা আইনের দোরে গেলে শোয়েব বিচ্ছেদ করেন। এরপর সানা জাভেদের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে শোয়েবের প্রেম হয়। সেই সময় তিনি সানিয়ার সঙ্গে বৈবাহিক জীবনে ছিলেন। সানিয়া বিষয়টা জানার পর দূরত্ব বাড়ান ও বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।



বিচ্ছেদের কিছুদিন পরই ২০২৪ সালের ২০ জানুয়ারি মালিক পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন। এ বার খবর, সানা জাভেদের সঙ্গেও শোয়েবের ইনিংস শেষের পথে। যদিও সেই বিয়েতে কোনও সমস্যার আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করা হয়নি, তবুও চলমান অনলাইন আলোচনা সর্বশেষ জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছে।

ভানিজা সত্তার কে?
ভানিজা সত্তার একজন উদীয়মান পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী। তিনি হুম টিভির জনপ্রিয় নাটক 'লাডলি'তে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। সেখানে তিনি ‘নাজো’ চরিত্রে অভিনয় করেন, যে তিন ভাইয়ের আদুরে ও কিছুটা বেয়াড়া ছোট বোন। নেতিবাচক চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে এবং নতুন অভিনেত্রীদের মধ্যে তাকে আলাদা পরিচিতি দিয়েছে।

করাচিতে জন্ম ও বেড়ে ওঠা সত্তার করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি একটি আর্থিকভাবে স্বচ্ছল পরিবার থেকে এসেছেন এবং সামাজিক মাধ্যমে প্রায়ই মা ও বোনের সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করেন, যা তাদের ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্কের ইঙ্গিত দেয়।

টিজে/এসএন 


মন্তব্য করুন