© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খারাপ সময়ে লঙ্কান ক্রিকেটারদের পরামর্শ দিলেন সাঙ্গাকারা

শেয়ার করুন:
খারাপ সময়ে লঙ্কান ক্রিকেটারদের পরামর্শ দিলেন সাঙ্গাকারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩০ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটে আসে তারা। তবে এ পর্বে সুবিধা করতে পারছে না। ইতোমধ্যেই ছিটকে গেছে সেমির দৌড় থেকেও। ঘরের মাঠের এই আসরে লঙ্কানদের এমন ব্যর্থতায় উদ্বিগ্ন কুমার সাঙ্গাকারা।

নিউ জিল্যান্ডের কাছে বাজেভাবে হারের পর সাবেক এই অধিনায়ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, দেশের ক্রিকেট অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে আছে। তার মতে, সব স্তরে বড় ধরনের পরিবর্তন না আনলে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে।

সাঙ্গাকার লেখেন, 'চারদিকে ভীষণ কষ্ট। সমর্থকরা বিধ্বস্ত, হতাশ, ক্ষুব্ধ। ক্রিকেটাররাও অনেক কষ্ট পাচ্ছে। এমন একটা ড্রেসিং রুমে আমিও ছিলাম। এটা সহজ নয়।'



'তবে এই দায়িত্বের সঙ্গেই এসব আসে। দেশ ও দেশের মানুষের প্রতিনিধিত্ব করা যেমন বোঝা, তেমন বিশাল সম্মানেরও। সঠিক পথে ফেরার জন্য সব স্তরেই অনেক কাজ করতে হবে।'-যোগ করেন তিনি।

বারবার একই ভুল করলে ভিন্ন ফল আশা করাটা বোকামি বলে মনে করেন সাঙ্গাকার, 'বারবার একই কাজ করে আমরা ভিন্ন ফল আশা করতে পারি না, যেখানে আমাদের চারপাশের ক্রিকেট বিশ্ব খুব দ্রুত বদলাচ্ছে। আমরা এর সঙ্গে মানিয়ে নিতে পারিনি, আর এতে আমরা অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে আছি।'

এসএস/টিএ

মন্তব্য করুন