© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রিকেট আসলে পুলসিরাতের মতো ধারালো: আসিফ আকবর

শেয়ার করুন:
ক্রিকেট আসলে পুলসিরাতের মতো ধারালো: আসিফ আকবর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩১ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সংগীতশিল্পী আসিফ আকবর। নতুন করে তাকে দেওয়া হয়েছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব। ক্রিকেট বোর্ডের মাঠের ব্যস্ততার তুলনায় বরং বেশি ব্যস্ত থাকতে হচ্ছে মাঠের বাইরের বিষয় নিয়ে। সেই বাস্তবতা তুলে ধরলেন আসিফ।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দেন আসিফ। সেখানে তিনি দেশের ক্রিকেটকে তুলনা করেছেন, হাসরের ময়দানে ধারালো পুলসিরাতের সঙ্গে।

আসিফ বলেন, ‘আমেরিকা থাকতেই বিসিবিতে জয়েন করেছি। সফল নির্বাচনি কার্যক্রম শেষে পুরোদমে ব‍্যস্ত হয়ে গেলাম ক্রিকেট নিয়ে। বাইরে থেকে দেখা ঝকঝকে ক্রিকেট আসলে ভিতরে একটা হাসরের ময়দান, জান্নাত-জাহান্নামের মাঝখানে থাকা পুলসিরাতের মত ধারালো পিচ্ছিল এবং দুর্গম সেতু অতিক্রম করছি।’



আসিফ আকবর জানান, বিসিবিতে নিজের মূল দায়িত্বের বাইরেও বিভিন্ন ‘এক্সট্রা কারিকুলাম’ ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে তাকে, যা তিনি বেশ উপভোগই করছেন।

সাম্প্রতিক সময়ে নিজের অভিভাবকতুল্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এখনো স্তব্ধ হয়ে আছেন আসিফ। তিনি জানান, এই শূন্যতা কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভব নয়। এর পাশাপাশি ছোট ছেলে ও মেজো ভাইয়ের ছেলের বিয়েসহ পারিবারিক নানা ব্যস্ততা এবং জাতীয় নির্বাচনের কার্যক্রম নিয়ে গত কয়েক মাস পর্দার আড়ালে ছিলেন তিনি।

ব্যবস্তা শেষে আবারো গানে ফেরার কথা জানিয়ে ভক্তদের আশ্বস্ত করে আসিফ আকবর বলেন, ‘গায়ক আসিফ আকবর এখন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। রাজনীতি আর খেলার মাঠ ছাপিয়ে আমার খবর আবারো যাবে বিনোদনের পাতায়, সেখানেই আমার আসল পরিচয়। ক্রিকেট প্রশাসন এবং গান—পারফেক্ট কম্বিনেশন। এখন আমি অনেক শান্ত।’

এসএস/টিএ

মন্তব্য করুন