‘এপেস্টিনের নথিতে থাকা ট্রাম্প সম্পর্কিত তথ্য গোপন করা হচ্ছে’
ছবি: সংগৃহীত
১০:৪৯ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
জেফ্রি এপেস্টিন কেলেঙ্কারি তদন্তকারী কংগ্রেসীয় একটি কমিটিতে শীর্ষ ডেমোক্র্যাট সদস্য বৃহস্পতিবার হোয়াইট হাউসের বিরুদ্ধে অভিযোগ করেছেন, প্রয়াত যৌন অপরাধীর নথিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে থাকা তথ্য গোপন করা হচ্ছে।
রিপাবলিকান-নিয়ন্ত্রিত ওই কমিটির শীর্ষ ডেমোক্র্যাট প্রতিনিধি রবার্ট গার্সিয়া বলেন, ‘বিচার বিভাগ হোয়াইট হাউসের গোপনীয়তা রক্ষার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’ কমিটিটি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে নিয়ে প্রশ্ন তুলছিল।
তিনি বলেন, ‘দেশজুড়ে বেঁচে থাকা ভুক্তভোগীদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো উঠছে, তার জবাব দিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে আমাদের কমিটির সামনে হাজির করা হোক।’
এসকে/টিকে