© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইফতারের বিরতি নেই, মুসলিম সতীর্থদের জন্য ইনজুরির অভিনয় গোলরক্ষকের

শেয়ার করুন:
ইফতারের বিরতি নেই, মুসলিম সতীর্থদের জন্য ইনজুরির অভিনয় গোলরক্ষকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫১ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

‘সংস্কার পরিষদ না হলে সংসদে কথা নয়, রাজপথে কথা বলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘‘যদি সংস্কার পরিষদ না হয়, তাহলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না। তখন কথা রাজপথে গড়াবে। আমরা রাজপথের প্রস্তুতিও নিচ্ছি।’


বিশ্বজুড়ে চলছে পবিত্র রমজান মাস। মুসলিম খেলোয়াড়রা খেলা চলাকালীন সময়ে বিরতি নিয়ে ইফতার করেন। কিন্তু সব লিগে ইফতারের জন্য আলাদা বিরতির নিয়ম নেই। তেমনি ফরাসি লিগ ওয়ান-এ ধর্মীয় কারণে খেলা থামানোর সুযোগ নেই। তবে একটি ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরির অভিনয় করে মুসলিম খেলোয়ারদের ইফতার করার সুযোগ করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন এফসি নঁতের খ্রিষ্টান গোলরক্ষক অ্যান্থনি লোপেজ।




রোববার এফসি নঁতে বনাম লে হাভরে এসি ম্যাচ চলাকালীন এ দৃশ্য নজর কেড়েছে সবার। ম্যাচের ৭৪তম মিনিটে তিনি বাম উরু চেপে ধরে মাটিতে বসে পড়লে চিকিৎসক দল মাঠে প্রবেশ করে এবং কয়েক মুহূর্তের জন্য ম্যাচ বন্ধ হয়ে যায়। এই সামান্য বিরতিতেই নঁতের মুসলিম খেলোয়াড়রা দ্রুত টাচলাইনে গিয়ে পানি ও খেজুর খেয়ে ইফতার সেরে নেন।

ফরাসি ফুটবলে যেখানে রোজা ভাঙার কোনো আনুষ্ঠানিক বিরতি নেই, সেখানে সতীর্থদের জন্য লোপেজের এই উপায় বের করা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছেন।

এর বিপরীতে ইংলিশ প্রিমিয়ার লিগ–এ ২০২১ সাল থেকে রেফারিরা রোজাদার খেলোয়াড়দের জন্য সূর্যাস্তের সময় স্বল্প বিরতির অনুমতি দিয়ে আসছেন। গোলকিক বা থ্রো-ইনের মতো স্বাভাবিক বিরতির সময়েও খেলোয়াড়রা ইফতার করতে পারেন।

মজার ব্যাপার হলো, কয়েক মুহূর্ত পর লোপেজ নিজেই উঠে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে খেলা চালিয়ে যান- যা তার অভিনয়ের কারণ আরও পরিষ্কার করে দেয়।

এসএস/টিএ

মন্তব্য করুন