© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির / প্রধানমন্ত্রীর দেয়া অ্যাসাইনমেন্ট 'সমাজে মাদক থাকবে না'

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর দেয়া অ্যাসাইনমেন্ট 'সমাজে মাদক থাকবে না'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৯ এএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
'সমাজে মাদক থাকবে না'– প্রধানমন্ত্রীর দেয়া অন্যতম এই অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় শুরু হয়েছে অভিযান। এমনটা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা পরিদর্শন করেন নতুন আইজিপি। এ সময় তিনি জানান, যারা রাজনৈতিক দলের আড়ালে অপরাধ কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ডিএমপির সোয়াট টিম ও প্রশিক্ষিত ডগ স্কোয়াডের ২ শতাধিক সদস্য অংশ নেয়। ঘনবসতিপূর্ণ জেনেভা ক্যাম্পের ভেতর কয়েকটি দলে বিভক্ত হয়ে চিরুনি অভিযান চালানো হয়। জব্দ করা হয় মাদক।

মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকাগুলোয় ঈদের আগ পর্যন্ত অভিযান চলবে, এ কথা জানান নবনিযুক্ত আইজিপি।

টিজে/এসএন 

মন্তব্য করুন