গ্ল্যামার জগতের চাকচিক্য ছেড়ে আধ্যাত্মিকতার পথে অভিনেত্রী পুনম পাণ্ডে!
ছবি: সংগৃহীত
১০:২০ এএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
বিতর্কের আবরণ সরিয়ে এবার ভক্তির পথে ধরা দিলেন মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। এতদিন সাহসী ইমেজ ও নানা বিতর্কের কারণে আলোচনার শীর্ষে থাকলেও এবার তাকে দেখা গেছে একেবারে সাদামাটা ও বিনয়ী সাজে বৃন্দাবনের রাস্তায়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভক্তি ও চোখের জলকে সঙ্গে নিয়ে নতুনভাবে আলোচনায় এসেছেন পুনম। সম্প্রতি বৃন্দাবনে গমনকালে তিনি উপস্থিত হন প্রখ্যাত ধর্মগুরু প্রেমানন্দ মহারাজ-এর দর্শন নিতে। এই সময়ে তাকে সাধু ও ভক্তিমূলক পরিবেশে শান্তভাবে হাঁটতে দেখা যায়।

দীর্ঘদিন বিতর্কিত ইমেজ ও সাহসী শৈলীর বাইরে এই নতুন চেহারা দর্শকদের মধ্যে চমক সৃষ্টি করেছে। অনেকে তার এই পরিবর্তিত রূপকে প্রশংসা করছেন, আবার কেউ কেউ বলেন, ব্যক্তিগত জীবন ও আধ্যাত্মিকতায় ফিরে আসায় পুনমের নতুন পরিচয় ফুটে উঠেছে।
এমকে/এসএন