© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

শেয়ার করুন:
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০০ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা বেজে ৫৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

সিএসইএম সূত্রে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল খুলনার সাতক্ষীরা। রিখটার স্কেলের এর মাত্রা ছিল ৫.৩।

এর আগে হস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ভারতের সিকিমে এর উৎপত্তি বলে জানা গেছে, যা ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮।

এসএন 

মন্তব্য করুন