© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে জামায়াত আমিরের নির্দেশ

শেয়ার করুন:
নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে জামায়াত আমিরের নির্দেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৯ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ সিলেটে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার উদ্যোগে উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবির অনুষ্ঠিত আয়োজনে তিনি এ কথা বলেন।

শিবিরে সাংগঠনিক শৃঙ্খলা, আদর্শিক শিক্ষা এবং দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নৈতিকতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সংগঠিত ও আদর্শবান কর্মীর কোনো বিকল্প নেই।

শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের শীর্ষ নেতারা। দিনব্যাপী এই আয়োজনে প্রশিক্ষণমূলক আলোচনা, মতবিনিময় এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়। আয়োজকদের প্রত্যাশা, এই শিক্ষাশিবির সংগঠনের সাংগঠনিক সক্ষমতা ও কার্যক্রমকে আরও গতিশীল করবে।

এদিকে দুপুরে শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদীয় রাজনীতিতে এটি জামায়াতের প্রথম বড় অর্জন। একই সঙ্গে তিনি আসন্ন স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেন। গেলো নির্বাচনে আমাদের হক কেড়ে নেয়া হয়েছে জাতির সামনে এটা পরিষ্কার।

তিনি বলেন, এই প্রথম বাংলাদেশে জামাত ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য হয়েছে এর আগে আমাদের নেতৃত্বে কখনও হয়নি। তিনি আরোও বলেন জীবনে এই প্রথম প্রধান বিরোধী দলের জায়গাটা আল্লাহতায়ালা আমাদের দান করেছেন।

তিনি বলেন, এই নির্বাচনে আমরা ছয়টা শক্তির বিরুদ্ধে লড়াই করেছি যা আপনারা সবাই জানেন। সবকিছু পেছনে ফেলে সম্মিলিত এই শক্তির বিরুদ্ধে আগামীতে লড়ার আহ্বান জানান জামায়াত আমির।

এসকে/টিকে


মন্তব্য করুন