© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিজয়-রাশমিকার যৌথ সম্পত্তির পরিমাণ কত?

শেয়ার করুন:
বিজয়-রাশমিকার যৌথ সম্পত্তির পরিমাণ কত?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪১ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সদ্যই ঘর বেঁধেছেন রাশমিকা ও বিজয়। তাঁদের বিয়ে নিয়ে এখনও চলছে জোর চর্চা। মেগা বাজেটের বিয়েতে নবদম্পতির গয়না দেখে চোখ কপালে উঠেছে সকলের। ‘বিরোশে’র যৌথ সম্পত্তির পরিমাণ নিয়ে চলছে কাটাছেঁড়া।

দক্ষিণে একাধিক ছবি করেছেন রাশমিকা। ‘পুষ্পা’র পর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাঁকে। সাফল্যের শীর্ষে পৌঁছন অভিনেত্রী। ক্রমশ বাড়তে থাকে তাঁর অনুরাগীর সংখ্য়া। পুরুষ হৃদয়ে ঝড় তোলা রাশমিকার ইনস্টাগ্রাম ফলোয়ার বেড়ে দাঁড়িয়েছে ৪৮০ লক্ষেরও বেশি। দক্ষিণী বিনোদুনিয়ায় তিনিই নাকি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী। ছবি পিছু ৪ কোটি টাকা নেন বলেই খবর। এছাড়া কোনও বিজ্ঞাপন-সহ একাধিক ক্ষেত্রে আয় করেন রাশমিকা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মোট ৬৬ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। গোটা দেশজুড়ে একাধিক বাড়ি রয়েছে তাঁর। বেঙ্গালুরুর বাড়ির বাজারদর ৮ কোটি টাকা। রাশমিকার কুর্গের প্রাসাদোপম ভিলার বাজারদরও কম করে ৮ কোটি টাকা। এছাড়া হায়দরাবাদ, মুম্বই, গোয়ায় একাধিক বাড়ি রয়েছে অভিনেত্রীর।

মুম্বইতে বাড়ি কেনার পর অভিনেত্রী এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানান, “আমার নতুন বাড়িটি আধুনিকতায় মোড়া। এবং খুবই সুন্দর। আমি এবং আমার পোষ্যের বাড়িটি খুবই পছন্দের। নতুন শহর, নতুন আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পালা।” শুধু বাড়িই নয়। রেঞ্জ রোভার স্পোর্ট, অডি কিউ৩, মার্সিডিজ বেঞ্জ সি ক্লাস, টোয়োটা ইনোভা, হুন্ডাই ক্রেটার মতো বিলাসবহুল গাড়ি রয়েছে তাঁর। গত ২০২৪ সালে ফোর্বস ইন্ডিয়ায় ভারতে সবচেয়ে বেশি প্রভাবশালী নবাগতদের তালিকায় নাম জুড়েছিল রাশমিকার।



বিজয় দেবরাকোন্ডার সম্পত্তির পরিমাণ নেহাত কম কিছু নয়। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রতি ছবিতে অভিনয় করার জন্য ১২-১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বিজয়। অভিনয় ছাড়াও সোশাল মিডিয়া এবং অন্যান্য ব্যবসা আয়ের উৎস তাঁর। সবমিলিয়ে ৭০ কোটি টাকার সম্পত্তির মালিক দক্ষিণী অভিনেতা। হায়দরাবাদের জুবিলি হিলসে বিলাসবহুল বাংলোর মালিক বিজয়। যার বাজারদর অন্তত ১৫ কোটি টাকা। গাড়ির কালেকশনও নজরকাড়া। বিজয়ের কাছে রয়েছে বিএমডব্লিউ ৫ সিরিজের গাড়ি। এছাড়া ফোর্ড মুসটাং, ভলভো এক্সসি৯০ এবং রেঞ্জ রোভার। বহুমূল্যের প্রাইভেট জেটও রয়েছে বিজয়ে। যার বাজারদর ৩০ কোটি টাকা। ২০২৬ সালে ফোবর্স ইন্ডিয়ার প্রথম ১০০ জন তারকার মধ্যে রয়েছেন সদ্য বিবাহিত বিজয়।

নববিবাহিক ‘বিরোশে’র যৌথ সম্পত্তির পরিমাণ ১৩০ কোটিরও বেশি। তাই বিনোদুনিয়ায় বিত্তশালী জুটির মধ্যে তাঁরা একজন সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

এসকে/টিকে

মন্তব্য করুন