© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সত্যিই কি বিপাশাকে চুম্বন করেছিলেন ফুটবলতারকা রোনাল্ডো?

শেয়ার করুন:
সত্যিই কি বিপাশাকে চুম্বন করেছিলেন ফুটবলতারকা রোনাল্ডো?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৬ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০০৭ সালের একটি রাত, একটি অনুষ্ঠান আর তারপর ছড়িয়ে পড়া একটি দৃশ্য প্রায় দুই দশক পরেও সেই বিতর্কের রেশ কাটেনি। বলিউড অভিনেত্রী বিপাশা বসু এবং পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে সেই পুরনো গুঞ্জন আবারও আলোচনায়।

সে সময় জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে ছিলেন বিপাশা। একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়ে তাঁর আলাপ হয় রোনাল্ডোর সঙ্গে। অনুষ্ঠানের পর একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে বলে দাবি ওঠে। মুহূর্তেই শুরু হয় চুম্বন বিতর্ক। প্রশ্ন ওঠে, সত্যিই কি ফুটবল তারকা বিপাশাকে চুম্বন করেছিলেন?



বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে সেই রাতের ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। তাঁর দাবি, অনুষ্ঠান শেষে তাঁরা একটি নাচঘরে গিয়েছিলেন। সেখানে তীব্র শব্দে গান বাজছিল, কারও কথা কারও কানে পৌঁছচ্ছিল না। রোনাল্ডো উচ্চতায় অনেকটা লম্বা হওয়ায় কথা বলতে গেলে বারবার তাঁকে বিপাশার কানের কাছে ঝুঁকে আসতে হচ্ছিল। সেই মুহূর্তগুলোকেই ভুলভাবে তুলে ধরা হয় বলে অভিযোগ করেন তিনি।

বিপাশার প্রশ্ন ছিল সরাসরি যদি সত্যিই চুম্বন হয়ে থাকে, তবে সেই নির্দিষ্ট ছবি কোথায়? যে দৃশ্যগুলি ছড়িয়েছিল, সেগুলো অন্য মুহূর্তের, চুম্বনের নয় বলেই দাবি তাঁর। এই প্রসঙ্গে রোনাল্ডো কখনও প্রকাশ্যে মন্তব্য করেননি।

সমালোচকদের একাংশের দাবি, এই ঘটনার পরেই নাকি জনের সঙ্গে বিপাশার সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। যদিও সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি অভিনেত্রী। বর্তমানে স্বামী কর্ণ সিংহ গ্রোভার ও কন্যা দেবীকে নিয়ে সংসার জীবনে ব্যস্ত তিনি। রোনাল্ডোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলেও একসময় জানিয়েছিলেন বিপাশা।

বিতর্ক, গুঞ্জন আর ক্যামেরাবন্দি কয়েকটি মুহূর্ত তার মাঝেই প্রশ্ন থেকে যায়, সত্যিই কি ঘটেছিল সেই রাতে? বিপাশার বক্তব্যে অন্তত তাঁর অবস্থান পরিষ্কার।

পিআর/টিকে

মন্তব্য করুন