নাজুক অর্থনীতি থেকে সবল অর্থনীতিতে পরিবর্তন করাই আমাদের অঙ্গীকার: জোনায়েদ সাকি
ছবি: সংগৃহীত
০৯:২৩ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, বাঞ্ছারামপুরসহ সারা দেশের খাল খনন কর্মসূচির বিষয়ে আলোচনা চলছে। দ্রুত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে জনগণকে জানানো হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাঞ্ছারামপুর এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নদী খননের কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। যা আমাদের নির্বাচনী অঙ্গীকারে রয়েছে। খুব দ্রুতই এ বিষয়ে আলাপ আলোচনা হবে।
সাকি বলেন, সরকারের পক্ষ থেকে মন্ত্রিসভার সিদ্ধান্ত মন্ত্রী পরিষদ সচিব প্রতিদিন জানিয়ে দিচ্ছেন। আপনারাও এ বিষয়ে জানবেন। বাঞ্ছারামপুরে এসব কার্যক্রম যত দ্রুত করা যায় আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনকে নিয়ে এ বিষয়ে চেষ্টা করছি।
প্রতিমন্ত্রী বলেন এই নাজুক অর্থনীতির কথা আমরা জানি এবং এই নাজুক অর্থনীতি থেকে একটা সবল অর্থনীতিতে পরিবর্তন করাই আমাদের নির্বাচনী অঙ্গীকার। এ বিষয়ে আমাদের পরিকল্পনা আছে, আপনারা তা দ্রুত জানতে পারবেন।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আব্দুল খালেকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসকে/টিকে