© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিত্যদিন কটাক্ষের মুখে কীভাবে ঘুরে দাঁড়ান প্রিয়াঙ্কা?

শেয়ার করুন:
নিত্যদিন কটাক্ষের মুখে কীভাবে ঘুরে দাঁড়ান প্রিয়াঙ্কা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৮ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
প্রিয়াঙ্কা চোপড়া পেশার তাগিদে সর্বদা দৃঢ় থাকার চেষ্টা করেন। তবে সমাজমাধ্যমে ক্রমাগত সমালোচনা ও কটাক্ষের মধ্যে তাঁর মনও ভেঙে যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, মাঝে মাঝে খুব দুর্বল হয়ে পড়েন। মানুষ কেন এত খারাপ কথা বলছে, সেটি তাঁকে ভাবিয়ে তোলে। ব্যক্তিগতভাবে কেউ তাঁকে চেনেই না, তবু বিভিন্ন ঘটনায় তাকে ভুলভাবে বিচার করা হয়।



প্রিয়াঙ্কা জানান, এই দুর্বল মুহূর্তগুলোর পরও তিনি ফের ঘুরে দাঁড়ান। জীবনের ইতিবাচক দিকগুলোর ওপর মনোযোগ দেন এবং নিজের কাজের দিকে মনোনিবেশ করেন। তারকা হিসেবে এই ধৈর্য ও মানসিক শক্তি ধরে রাখা সহজ নয়। বর্তমানে প্রিয়ঙ্কা হলিউডে ব্যস্ত, তবে আগামী বছর এপ্রিল মাসে ‘বারাণসী’ ছবির মাধ্যমে আট বছর পরে তিনি ভারতীয় ছবিতে দর্শকদের সঙ্গে দেখা করবেন।

পিআর/টিকে

মন্তব্য করুন