© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রকাশের পরিবর্তে এবার ‘স্পিরিট’ ছবিতে বিবেক ওবেরয়?

শেয়ার করুন:
প্রকাশের পরিবর্তে এবার ‘স্পিরিট’ ছবিতে বিবেক ওবেরয়?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১০ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের আলোচিত ছবি ‘স্পিরিট’-কে কেন্দ্র করে নতুন বিতর্ক ছড়িয়েছে। ছবির প্রথম ‘লুক’ প্রকাশিত হওয়ার পর দেখা যায় সমস্ত অভিনয়শিল্পীর নাম তালিকাভুক্ত, কিন্তু প্রকাশ রাজের নাম নেই। এতে জল্পনা বেড়েছে যে, কি তিনি ছবিতে থাকবেন না বা কি তাঁর পরিবর্তে দেখা যাবে বিবেক ওবেরয়কে।

সম্প্রতি প্রকাশ নিজেই এই ধোঁয়াশা কাটিয়ে বলেন, “আমার তো কোনও শুটিংই হয়নি। সেখানে নাকি মতবিরোধ হয়েছিল বলে শুনছি! সবটাই গুজব। ভুল খবরে কান না দেওয়াই উচিত।” ফলে তাঁর অনুপস্থিতি নিয়ে থাকা আলোচনা কিছুটা নিস্তেজ হয়েছে। তবে পরিচালক বা প্রযোজনা সংস্থা থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।



‘স্পিরিট’ ছবিতে প্রথমে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল দক্ষিণী তারকা প্রভাস ও বলি অভিনেত্রী দীপিকার। কিন্তু মা হওয়ার পর দীপিকা আট ঘণ্টার বেশি শুটিং করতে রাজি না হওয়ায় তিনি ছবির বাইরে থাকেন। ছবির অনুরাগীদের একাংশ মনে করছেন, দীপিকার অনুপস্থিতি ছবির জন্য ইতিবাচক। ২০২৬ সালের মধ্যে ছবিটি মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

পিআর/টিকে

মন্তব্য করুন