এখন কেমন আছেন অভিনেত্রী দোলন রায়ের মা?
ছবি: সংগৃহীত
১০:৪৮ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
অভিনেত্রী দোলন রায়ের জন্মদিন এবার আনন্দের নয়, চিন্তার মধ্যে কেটেছে। স্বামী দীপঙ্কর দে জানিয়েছিলেন, মন ভালো নেই, তাই জন্মদিনে বিশেষ উদ্যাপনের পরিকল্পনা ছিল না। দোলন নিজেও আক্ষেপ জানিয়েছিলেন, প্রথমবারের মতো মায়ের হাতে পায়েস খাওয়ার সুযোগ হয়নি।
দোলনের মা কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। দোলন জানিয়েছেন, তার মায়ের হাই সুগারের সমস্যা এবং প্রস্রাব নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। হাসপাতালে অবস্থার জটিলতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে ভেন্টিলেশনের ব্যবস্থা পর্যন্ত করা হয়েছিল।

অভিনেত্রী জানিয়েছেন, বর্তমানে মা আগের তুলনায় অনেকটাই সুস্থ। পারিবারিক চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভালো চিকিৎসা হয়েছে এবং এখন মাকে জেনারেল বেডে রাখা হয়েছে। আশা করা হচ্ছে, এক-দু’দিনের মধ্যেই মাকে বাড়িতে নিয়ে আসা সম্ভব হবে। দোলন এই মুহূর্তে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও মূল লক্ষ্য এখন মা সুস্থ করে বাড়িতে ফিরানো।
পিআর/টিকে