© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশেষ উপহার দিয়ে প্রধানমন্ত্রীকে রিসেপশনে আমন্ত্রণ করলেন বিজয়-রাশমিকা

শেয়ার করুন:
বিশেষ উপহার দিয়ে প্রধানমন্ত্রীকে রিসেপশনে আমন্ত্রণ করলেন বিজয়-রাশমিকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৬ এএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই নতুন চমক। চার হাত এক হওয়ার চব্বিশ ঘণ্টা পেরোনোর আগেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় প্রধানমন্ত্রী সঙ্গে বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সাক্ষাতের ছবি। আমন্ত্রণপত্র বিনিময় আর সৌজন্য উপহারের সেই মুহূর্ত ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস এখন তুঙ্গে।



ছাব্বিশে ফেব্রুয়ারি উদয়পুরে দক্ষিণী রীতিতে সাতপাক সেরেছেন বিজয় ও রাশমিকা। আত্মীয়, বন্ধু ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে জমকালো আয়োজনেই সম্পন্ন হয় বিয়ে। সেই আসরে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন নরেন্দ্র মোদি। যদিও ব্যস্ততার কারণে তিনি সশরীরে উপস্থিত থাকতে পারেননি, নবদম্পতিকে চিঠির মাধ্যমে শুভেচ্ছা জানান।

তবে তার আগেই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজ হাতে আমন্ত্রণপত্র তুলে দিয়েছিলেন তারকা জুটি। শুধু উদয়পুরের বিয়েই নয়, আগামী চার মার্চ হায়দরাবাদে আয়োজিত হতে চলা জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানেও উপস্থিত থাকার অনুরোধ জানান তাঁরা। একই সঙ্গে আমন্ত্রণ জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেও। সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর হাতে রুপোর গণেশমূর্তি তুলে দেন নবদম্পতি। সেই ছবিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

চার মার্চের সংবর্ধনা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। রাজনৈতিক ও বিনোদন জগতের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বের উপস্থিতির সম্ভাবনায় অনুষ্ঠানটি হতে চলেছে তারকাখচিত।



এই প্রেমের গল্পের শুরু আট বছর আগে। দুই হাজার আঠারোয় ‘গীত গোবিন্দম’ ছবির শুটিংয়ে প্রথম আলাপ বিজয় ও রাশমিকার। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে ঘনিষ্ঠতা, তারপর দীর্ঘ সম্পর্ক। অবশেষে দুই হাজার ছাব্বিশে সেই সম্পর্ক পেল পূর্ণতা। খাঁটি দক্ষিণী আচার মেনেই তেলুগু ও কোডাগু নিয়মে বিয়ে সারেন তাঁরা। সাজ, আচার, এমনকি ভোজের মেনুতেও ছিল দক্ষিণী ঐতিহ্যের ছাপ।

বিয়ের পর সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নেন নবদম্পতি। আবেগঘন বার্তায় রাশমিকার স্বামীকে পরিচয় করিয়ে দেন নিজের জীবনের শক্তি হিসেবে। তার কথায়, বিজয় তাকে শিখিয়েছেন সত্যিকারের ভালোবাসা, শান্তিতে বাঁচার পথ এবং বড় স্বপ্ন দেখার সাহস।

রাজকীয় বিয়ে, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আর আসন্ন সংবর্ধনা সব মিলিয়ে এখন ‘বিরোশ’ জুটিকে ঘিরেই চর্চা সরগরম।

পিআর/টিএ

মন্তব্য করুন