© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পর্দার জুটি হয়ে কি ফের একসঙ্গে ফিরছেন সোনামণি সাহা ও প্রতীক সেন?

শেয়ার করুন:
পর্দার জুটি হয়ে কি ফের একসঙ্গে ফিরছেন সোনামণি সাহা ও প্রতীক সেন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৫ এএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
টলিপাড়ায় সোনামণি সাহা ও প্রতীক সেনের নাম উচ্চারণ মানেই দর্শকের আলাদা উচ্ছ্বাস। পর্দায় তাঁদের রসায়ন বহু আগেই জায়গা করে নিয়েছে ঘরের অন্দরমহলে, আর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চর্চাও কম নয়। প্রকাশ্যে খুব বেশি কিছু না বললেও, সামাজিক মাধ্যমে ছোট ছোট মুহূর্তেই ধরা পড়ে তাঁদের টান।

সম্প্রতি শেষ হয়েছে সোনামণির ধারাবাহিক ‘শুভ বিবাহ’। তার রেশ কাটতে না কাটতেই প্রতীকের একটি সামাজিক মাধ্যমের বার্তা ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, আরও শক্তিশালী হয়ে ফিরে আসার কথা, সঙ্গে ঈশ্বরের আশীর্বাদের প্রার্থনা। সময়, স্বপ্ন আর ফিরে আসার ইঙ্গিতময় কথায় ভরা সেই বার্তার নিচেই সোনামণির এক লাইনের মন্তব্য‘একা ফিরব বুঝি?’ এই সংক্ষিপ্ত বাক্যেই অনুরাগীদের কৌতূহল চরমে। তবে কি আবার একসঙ্গে দেখা যাবে তাঁদের?



২০১৬ সালে ‘খোকাবাবু’ ধারাবাহিক দিয়ে ছোটপর্দায় পথচলা শুরু প্রতীকের। পরে ‘মোহর’-এ সোনামণির সঙ্গে তাঁর জুটি বিপুল জনপ্রিয়তা পায়। ‘এক্কা দোক্কা’-য় কেমিও চরিত্রে যোগ দিলেও দর্শকপ্রিয়তার জেরে সমান্তরাল মুখ্য চরিত্র হয়ে ওঠেন তিনি। পর্দার সেই সাফল্যই বাস্তব সম্পর্কের গুঞ্জনকে আরও জোরালো করে।

বর্তমানে প্রতীক অভিনয় করছেন ‘আমাদের দাদামণি’ ধারাবাহিকে, যার প্রযোজনায় রয়েছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। কয়েক দিন আগে প্রতীকের মাকে নিয়ে অঞ্জনা বসুর বাড়ির পুজোয় উপস্থিত ছিলেন সোনামণি। সেখানেই প্রতীকের মা সোনামণিকে বিশেষ বলে উল্লেখ করেন। অন্যদিকে সোনামণিও জানিয়েছেন, প্রতীকের মায়ের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে।

মাঝে সম্পর্কের টানাপোড়েন ও দূরত্বের গুঞ্জন শোনা গেলেও, সাম্প্রতিক সময়ে আবারও একসঙ্গে ধরা দিয়েছেন এই জুটি। তাই প্রশ্ন উঠছেই নতুন কোনও মেগায় কি আবার ফিরতে চলেছেন দর্শকের প্রিয় সোনামণি ও প্রতীক? অপেক্ষা এখন ঘোষণার।

পিআর/টিএ

মন্তব্য করুন