© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়া কেমন সাজালেন সন্তানের ঘর?

শেয়ার করুন:
রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়া কেমন সাজালেন সন্তানের ঘর?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৯ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
তারকাসন্তানকে ঘিরে কৌতূহলের শেষ নেই। বয়স এখনও পাঁচ মাসও হয়নি, তবু তাকে নিয়ে আগ্রহ ভক্তদের। সেই আবহেই নিজেদের একমাত্র পুত্র নীরের ঘরের ছবি প্রকাশ্যে আনলেন পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। আর তাতেই শুরু নতুন আলোচনা।



ছোট্ট ঘরটিকে তাঁরা নাম দিয়েছেন ‘অভয়ারণ্য’। গোলাপি আভায় মোড়া দেওয়াল, নরম আলো, মৃদু স্বরে ভজনের সুর সব মিলিয়ে যেন এক শান্ত আশ্রয়। বেবিকট থেকে দোলনা, বালিশ থেকে পর্দা প্রতিটি কোণেই পশুপাখির মোটিফ। দেওয়ালজুড়ে নরম রঙের ছোঁয়া, সোফার কুশনে টেডি ভালুকের মুখ, বালিশে লেখা নীরের নাম। খোলা জানলা দিয়ে সকালের রোদ আর হাওয়া ঢুকে পড়ছে অনায়াসে। যেন শহরের ব্যস্ততার ভেতরেও এক টুকরো নির্জন বনানী।



ছেলের ঘর সাজানো নিয়ে দীর্ঘ বার্তাও দিয়েছেন পরিণীতি। তাঁর কথায়, এই ঘরে পা রাখলেই মন যেন শান্ত হয়ে যায় সেই ভাবনা থেকেই এমন সজ্জা। অতিরিক্ত রঙের বাহুল্য নয়, অযথা আসবাবের ভিড় নয়। বরং ছিমছাম, স্নিগ্ধ, আরামদায়ক পরিবেশেই বড় হবে নীর। প্রথমবার মা-বাবা হওয়ার অনুভূতিকে যত্নে বুনেছেন তাঁরা এই ঘরের প্রতিটি খুঁটিনাটিতে।

সব মিলিয়ে বোঝা যায়, আলোঝলমলে জীবনের মাঝেও সন্তানের জন্য স্বস্তির ছোট্ট পৃথিবী গড়ে তুলতে চেয়েছেন তারকাদম্পতি। নীরের ‘অভয়ারণ্য’ এখন নেটদুনিয়ায় প্রশংসার কেন্দ্রবিন্দু।

পিআর/টিএ

মন্তব্য করুন