© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কঠিন সময়ে সুধা চন্দ্রনের পাশে ছিলেন সালমান খান

শেয়ার করুন:
কঠিন সময়ে সুধা চন্দ্রনের পাশে ছিলেন সালমান খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৮ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
পুজোর আসরে আচমকা আচরণ বদলে যাওয়ার ঘটনার পর থেকেই ফের আলোচনায় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ সুধা চন্দ্রন। ভজনের সুরের মধ্যে তাঁর সেই অদ্ভুত প্রতিক্রিয়া নিয়ে নানা জল্পনা চলছিল। ঠিক সেই সময়েই সামনে এল আর একটি ঘটনা একটি ফোনকল, যার অপর প্রান্তে ছিলেন সালমান খান।

সুধা জানালেন, ঘটনাটি কয়েক মাস আগের। তখন তিনি হাসপাতালে। মায়ের ক্যানসারের চিকিৎসা চলছে, উদ্বেগে-উৎকণ্ঠায় কাটছে প্রতিটি মুহূর্ত। সহকারীর সঙ্গে বসে আছেন করিডরে, এমন সময় এক তরুণ এসে জানায়, “স্যর কথা বলবেন।” ফোন কানে দিতেই চেনা কণ্ঠস্বর। সলমন।

ওপারে থেকে সরাসরি প্রশ্ন, “আপনার মা হাসপাতালে ভর্তি। কোনও সাহায্যের দরকার?” হঠাৎ এই খোঁজখবর পেয়ে বিস্মিত সুধা পাল্টা জানতে চান, তাঁর মায়ের অসুস্থতার খবর সালমানের কাছে পৌঁছল কী ভাবে? অভিনেত্রীর কথায়, সালমান তখন বলেন, খবর কী ভাবে পেলেন তা বড় কথা নয়, প্রয়োজন হলে যেন যে কোনও সময় ফোন করেন।



সেই কয়েক মিনিটের কথোপকথন আজও ভোলেননি সুধা। তার ভাষায়, “উনি সে সময় যা করেছেন, জীবনে ভুলব না। ওর মনটা খাঁটি সোনা দিয়ে তৈরি।” ইন্ডাস্ট্রির অন্দরে এমন গল্প নতুন নয়। কঠিন সময়ে অনেকের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত সালমান। তবে নিজের জীবনের এমন স্পর্শকাতর মুহূর্তে পাওয়া সেই সহমর্মিতা সুধার কাছে রয়ে গেছে বিশেষ স্মৃতি হয়ে।

পিআর/টিএ

মন্তব্য করুন