নিজের শেষ পোস্টে কী লিখেছিলেন আইভীর স্ত্রী?
ছবি: সংগৃহীত
০৬:২৮ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
শনিবার দুপুরে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা। পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
খবরটি সাংবাদিকদের নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান গণমাধ্যমে বলেন, ‘শুনেছি, তিনি একজন অভিনেতার স্ত্রী। দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন।আমরা হাসপাতালে নেওয়ার পরই জানতে পারি।’
আলমগীর জাহান জানান, ‘বাসার সিসি ক্যামেরা থেকে অন্য সব আলামত সংগ্রহ করছে পুলিশ।’
মৃত্যুর মাত্র পাঁচ ঘণ্টা আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন ইকরা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছিলেন তিনি।
ওই পোস্টে তিনি তার বোনের মাতৃত্বযাত্রার এক তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন।
অন্যদিকে মৃত্যুর আগে ইকরা শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভূমিকম্প নিয়ে তার ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, ‘আজকে যখন ভূমিকম্প হলো আমি একদম শান্ত ছিলাম, রিজিক রাস্তায় ছিল, আমি ঘরে। মনে হলো যা-ই হোক আমার সন্তান নিরাপদ আহা! সন্তানের মায়া।’
এ ছাড়া তার স্বামীর এক পোস্টে মন্তব্য করেছিলেন, ‘অভিনন্দন! ভুল করলে মাফ মেলে না, মুক্তিও মেলে না।
ভুল স্বীকার করতে পারলা! আমিন! আমার আমিকে মুক্তি করে দিলাম, আবার কাটছ কেন!’
২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে স্ত্রী ইকরাকে বিয়ে করেন আলভী। তাদের সংসারে রিজিক নামের এক পুত্রসন্তান রয়েছে।
এমআই/টিকে