© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় সংসদে গতানুগতিক বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবো না: শফিকুর রহমান

শেয়ার করুন:
জাতীয় সংসদে গতানুগতিক বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবো না: শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০১ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় সংসদে জামায়াতে ইসলামী গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে না বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) জামায়াতের ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, দেশের কোটি মানুষ গত ১৮ বছর যাবত আজকের এই ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার অপেক্ষায় ছিল।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখবো না। দেশের উন্নয়নে সরকারের যে কোনো উদ্যোগে সহযোগিতা করলেও জনগণের স্বার্থ বিরোধী যে কোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে জামায়াত।

এমআর/টিকে 

মন্তব্য করুন