‘ববিতা আমাদের অভিনয়শিল্পের পাওয়ার হাউস’
ছবি: সংগৃহীত
০৭:৪৩ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
নব্বই দশকের গুণী অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে তার নজরকাড়া অভিনয়, অভিব্যক্তি ও মাধুর্য শোবিজ অঙ্গনে বহু তারকাদের অনুপ্রেরণা জুগিয়েছে। অভিনেত্রী জয়া আহসান ও তার অনুপ্রেরণায় নিজেকে শিল্পী হিসেবে তুলে ধরতে পেরেছেন এমনটাই জানালেন তিনি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) জয়া আহসান তার ফেসবুকে চিত্রনায়িকা ববিতার সোনালি যুগের একটি ছবি দিয়ে জানান কিংবদন্তি নায়িকা ববিতা কীভাবে তার ও চলচ্চিত্র অঙ্গনের সকল শিল্পীদের জন্য অনুপ্রেরণা জুগিয়েছে।

শৈশবে ববিতার প্রতি একরাশ মুগ্ধতা ছিল জয়া আহসানের। তিনি বলেন, ‘ছোটবেলায় নাকি আমি চুল গুছিয়ে মায়ের ঢলঢলে হাইহিল পড়ে ঘুরে বেড়াতাম। কেউ নাম জিজ্ঞেস করলে জবাবে বলতাম আমি কবিতার মেয়ে ববিতা। কবিতাও ঠিক করে বলতে পারতাম না। ক -অ -বিতা।’
শিল্পী হওয়ার পেছনে ববিতার অভিনয়গুণ চলচ্চিত্রে একটি ‘মান’ নির্ধারণ করেছেন বলে মনে করেন জয়া আহসান। তিনি লেখেন, ‘ববিতা আমাদের অভিনয়শিল্পের পাওয়ার হাউস। তাঁর কাছ থেকে আমরা শিখেছি অভিনয় কীভাবে শিল্প হয়ে ওঠে, শিল্পীর ব্যক্তিত্ব ও সৌন্দর্য কীভাবে বহন করতে হয়।’
‘বহু দুর্বল সিনেমা স্মরণীয় হয়ে আছে শুধু তাঁরই অভিনয়গুণে’
পর্দায় ববিতার শক্তিশালী উপস্থিতি নিয়ে লেখেন, ‘বহু দুর্বল সিনেমা স্মরণীয় হয়ে আছে শুধু তাঁরই অভিনয়গুণে। ঢাকাই সিনেমার পরিচ্ছন্ন ধারাটি গড়ে উঠেছিল কেবলই তাঁর অভিনয়ের শক্তিতে।’
তিনি আরও লেখেন, ‘অবিকশিত সিনেমাজগতে থেকেও আশ্চর্য শক্তিতে তিনি নজর কেড়েছিলেন বিশ্বসিনেমার। তাঁর চরিত্রগুলো শুধু বিশ্বাসযোগ্যই হয়ে ওঠেনি, হয়ে উঠেছে আমাদের অভিজ্ঞতার অংশ।’
‘ববিতা আমাদের অভিনয়শিল্পের পাওয়ার হাউস’
‘শুধু চলচ্চিত্রের লোকেরাই নই, বাংলাদেশের মানুষেরা তাঁর কাছে পরিশোধের অতীত ঋণে আবদ্ধ গুণী অভিনেত্রী ববিতার কাছে। তাঁর কাছ থেকে আমাদের নেওয়ার, পাওয়ার, শেখার শেষ নেই।’
সম্প্রতি চলচ্চিতে অসামান্য অবদানের জন্য দেশের দ্বিতীয় বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ পেয়েছেন ববিতা। এ প্রসঙ্গে জয়া লেখেন, ‘তার একুশে পদক প্রাপ্তিতে আমরা সবাই গর্বিত।
যদিও এই পদক তাঁকে আর নতুন কিছু দিতে পারেনি। দেশের সর্বোচ্চ পুরস্কার হিসেবে তিনি বরাবরই পেয়েছেন মানুষের প্রাণঢালা ভালোবাসা। তাঁকে অনিঃশেষ অভিনন্দন, সব সময় ‘
এমকে/টিকে