© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউভানকে নিয়ে দুবাইয়ে আটকে শুভশ্রী!

শেয়ার করুন:
ইউভানকে নিয়ে দুবাইয়ে আটকে শুভশ্রী!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৯ পিএম | ০১ মার্চ, ২০২৬
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বন্ধ আকাশপথ। সেই অস্থিরতার মধ্যেই দুবাইয়ে আটকে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে রয়েছেন তাঁর পুত্র ইউভান। স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। তবে কলকাতা থেকে স্বামী রাজ চক্রবর্তী আশ্বস্ত করেছেন, আপাতত নিরাপদেই আছেন স্ত্রী ও সন্তান।

জানা গিয়েছে, ইউভানের স্কুলে ছুটি থাকায় ছেলেকে নিয়ে দুবাইয়ে বেড়াতে গিয়েছিলেন শুভশ্রী। বিমানবন্দরে পৌঁছনোর কিছু পরেই বন্ধ হয়ে যায় বিমান চলাচল। উত্তেজনা ছড়িয়ে পড়ায় একাধিক উড়ান বাতিল হয়। তবে কোনও ঝুঁকি না নিয়ে দ্রুত নির্দিষ্ট হোটেলে পৌঁছে যান অভিনেত্রী ও তাঁর পুত্র। সেখানেই রয়েছেন তাঁরা।



রাজ জানিয়েছেন, দুবাইয়ে তাঁদের পরিচিত কয়েকজন রয়েছেন, তাঁরাই শুভশ্রী ও ইউভানের দেখভাল করছেন। নিয়মিত যোগাযোগ রাখছেন তিনিও। এখনই আতঙ্কের কিছু নেই বলেই মনে করছেন বিধায়ক-পরিচালক। যদিও কণ্ঠস্বরে উদ্বেগের ছাপ স্পষ্ট। কলকাতায় কন্যা ইয়ালিনিকে নিয়ে রয়েছেন রাজ। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলেই আশা তাঁর।

সরকারি সাহায্য চাওয়া হয়েছে কি না, সে প্রশ্নে রাজ জানিয়েছেন, আপাতত তেমন ভাবনা নেই। আরও এক-দু’দিন পরিস্থিতির দিকে নজর রাখবেন। আশা করছেন, তার মধ্যেই আকাশপথ খুলে যাবে এবং স্বাভাবিক ভাবেই দেশে ফিরতে পারবেন শুভশ্রী ও ইউভান।

যুদ্ধের আবহে অনিশ্চয়তার ছায়া ঘনালেও আপাতত নিরাপদে রয়েছেন টলিউডের এই তারকা পরিবার। এখন অপেক্ষা শুধু ঘরে ফেরার।

পিআর/টিকে

মন্তব্য করুন