© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের প্রশ্নে হেসে উড়িয়ে দিলেন অভিনেত্রী সোনামণি

শেয়ার করুন:
বিয়ের প্রশ্নে হেসে উড়িয়ে দিলেন অভিনেত্রী সোনামণি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৫ পিএম | ০১ মার্চ, ২০২৬
ছোটপর্দার জনপ্রিয় জুটি প্রতীক-সোনামণিকে ঘিরে আবারও জোর জল্পনা। সদ্য শেষ হয়েছে অভিনেত্রী সোনামণি সাহার ধারাবাহিকের শুটিং। এত দিন দর্শক তাঁকে ‘সুধা’ রূপে দেখেছেন। ধারাবাহিক শেষ হতেই প্রশ্ন উঠেছে, এবার কি নতুন ভাবে পর্দায় ফিরবেন তিনি? আর সেই সঙ্গেই কি ব্যক্তিজীবনেও বড় সিদ্ধান্তের পথে হাঁটছেন অভিনেত্রী?

ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, জীবনের নতুন অধ্যায় শুরুর পরিকল্পনাও নাকি সেরে ফেলেছেন সোনামণি। যদিও এ নিয়ে সরাসরি কিছু স্বীকার করেননি তিনি। বরং স্পষ্ট জানিয়েছেন, ধারাবাহিকের ১৪ ঘণ্টার শুটিংয়ের চাপ না থাকলেও কাজের ব্যস্ততা কমেনি। নতুন কিছু প্রস্তাব নিয়ে কথা চলছে, তবে এখনই সব প্রকাশ্যে আনতে নারাজ অভিনেত্রী।



এরই মাঝে সমাজমাধ্যমে একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। সেই পোস্টে মন্তব্য করেছিলেন প্রতীক। আর তাতেই অনুরাগীদের কৌতূহল চরমে। দর্শকের একাংশ মনে করছেন, জনপ্রিয় জুটি আবারও একসঙ্গে ফিরতে চলেছেন। ‘আমাদের দাদামণি’ ধারাবাহিকে অন্যভাবে দেখা যেতে পারে সোনামণিকে এমন কথাও শোনা যাচ্ছে।

বর্তমানে প্রতীককে ছোটপর্দায় ‘দাদামণি’ চরিত্রে দেখছেন দর্শক। সোনামণিও জানিয়েছেন, কয়েক মাসের মধ্যেই তাঁকে নতুন রূপে দেখা যাবে। তবে বিয়ের গুঞ্জন নিয়ে প্রশ্ন উঠতেই হেসে উড়িয়ে দিয়েছেন তিনি। স্পষ্ট কথা, বিয়ে হলে তা লুকোনোর কিছু নেই। আপাতত সহকর্মীদের বিয়েতে যোগ দিয়ে খাওয়া-দাওয়া উপভোগ করতেই বেশি আগ্রহী তিনি।

তা হলে কি সবটাই অনুরাগীদের কল্পনা? নাকি সত্যিই জীবনের মঞ্চে নতুন দৃশ্যের প্রস্তুতি নিচ্ছেন প্রতীক-সোনামণি? সময়ই দেবে উত্তর। তবে জুটিকে আবার একসঙ্গে দেখার অপেক্ষায় যে দর্শক, তা বলাই যায়।

পিআর/টিকে

মন্তব্য করুন