© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই দিনের মধ্যেই নতুন নেতা নির্বাচন করবে ইরান: আরাগচি

শেয়ার করুন:
দুই দিনের মধ্যেই নতুন নেতা নির্বাচন করবে ইরান: আরাগচি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৩ পিএম | ০১ মার্চ, ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘আত্মরক্ষার ক্ষেত্রে ইরানের কোনো বিধিনিষেধ বা সীমা নেই। তিনি আরো বলেছেন, আগামী এক বা দুই দিনের মধ্যেই নতুন নেতা নির্বাচন করবে ইরান।

রোববার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিই নিহত হওয়ার পর সংবিধান অনুযায়ী প্রক্রিয়া শুরু হয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন করা হয়েছে।

আরাগচি বলেন, ‘আমরা সাংবিধানিক প্রক্রিয়া শুরু করেছি। আজ ট্রানজিশন কাউন্সিল গঠিত হয়েছে এবং এটি রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে।’

তিনি ব্যাখ্যা করেন, সংবিধান অনুযায়ী এই কাউন্সিলে রয়েছেন প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ (ধর্মীয় আইনজ্ঞ)। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই তিন সদস্যের কাউন্সিল নেতৃত্বের দায়িত্ব পালন করবে।

তিনি আরো বলেন, নতুন নেতা নির্বাচনের দায়িত্ব ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ওপর ন্যস্ত। “আমার ধারণা, খুব অল্প সময়ের মধ্যেই—সম্ভবত এক বা দুই দিনের মধ্যে—তারা নতুন নেতা নির্বাচন করবেন,” বলেন আরাগচি।

পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, “সবকিছুই শৃঙ্খলার মধ্যে আছে এবং আমাদের আইন ও সংবিধান অনুযায়ীই এগোচ্ছে।” একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান আত্মরক্ষার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা মানবে না।

এসএন 

মন্তব্য করুন