কাতারের দিকে এগোতে থাকা ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাজ্যের
ছবি: সংগৃহীত
০২:২১ এএম | ০২ মার্চ, ২০২৬
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের দিকে এগোতে থাকা ইরানি ড্রোনকে ভূপাতিত করেছে ব্রিটিশ যুদ্ধবিমান।
রোববার (১ মার্চ) রাতে এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যে এটিই ব্রিটিশ বাহিনীর প্রথম অংশগ্রহণ।
এর আগে, শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছিলেন, প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে যুক্তরাজ্যের যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের আকাশে রয়েছে।
টিজে/টীএ