© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাগদাদ বিমানবন্দরের পাশে মার্কিন ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

শেয়ার করুন:
বাগদাদ বিমানবন্দরের পাশে মার্কিন ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫২ এএম | ০২ মার্চ, ২০২৬
ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরের পাশে মার্কিন ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ঘাঁটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

সংবাদমাধ্যম আলজাজিরা আজ সোমবার সকালে জানিয়েছে, ভিডিওটির সত্যতা তারা যাচাই করেছে। এটি মার্কিন ঘাঁটির বাইরে থেকে ধারণ করা হয়েছে।

ইরাকি সংবাদমাধ্যম নিরাপত্তা বাহিনীর বরাতে জানিয়েছে, মার্কিন ঘাঁটিতে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এরমধ্যে একটি ঘাঁটির ভেতর পড়েছে। আরেকটি ভূপাতিত করা হয়েছে।

টিজে/টিএ 

মন্তব্য করুন