© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুখ ঢেকে তিথির বাসায় যেতেন আলভী, ফেসবুক পোস্টে তোলপাড়

শেয়ার করুন:
মুখ ঢেকে তিথির বাসায় যেতেন আলভী, ফেসবুক পোস্টে তোলপাড়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৬ পিএম | ০২ মার্চ, ২০২৬
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আফরা ইবনাত ইকরার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন অভিনেতা। উঠে এসছে তার পরকীয়ার গুঞ্জন। অনেকে দাবি করছেন, সেই সম্পর্কের জের ধরেই আত্ম হননের পথ বেছে নিতে বাধ্য হন ইকরা।

অনেকে জাহের আলভী ও তার কথিত প্রেমিকা অভিনেত্রী ইফফাত আরা তিথির কঠিন শাস্তিও দাবি করেছেন।

এরইমধ্যে নিশ্চিত হওয়া গেল, ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচানার জন্য একটি মামলাও করা হয়েছে। সেখানে আলভী ও তিথিসহ আসামি করা হয়েছে আলভীর মা ও সহকারীকে। ইকরার পরিবারের পক্ষ থেকে করা মামলায় আসামি হিসেবে তিথির নাম দেখে আলভীর সঙ্গে তার পরকীয়ার গুঞ্জনটি সত্যি বলেই ধরে নিচ্ছেন সবাই।

মূলত শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, আলভী-তিথির সম্পর্ক নিয়ে। এই সম্পর্কের জেরে আলভীর দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হয়েছিল।

এদিকে একটি ফেসবুক পোস্টে বেশ আলোচনার জন্ম দিয়েছে। আবিদা সুলতানা নামে একজন ফেসবুকে জানিয়েছেন, একসময় তিথি এবং তার বাসা একই বিল্ডিংয়ে ছিলো। তখন তিনি প্রায়ই জাহের আলভীকে মাস্ক পরে তিথির বাসায় আসতে দেখেছেন।



তিনি লিখেছেন, ‌‘আমি থাকতাম ৩য় তলায় আর তিথি থাকত ৪ তলায়। এই সুবাদে আলভীকে সবসময় তিথির বাসায় আসা-যাওয়া করতে দেখতাম। মাঝে মাঝে সে মাস্ক পড়ে ঢুকত যাতে কেউ চিনতে না পারে, কিন্তু বিল্ডিংয়ের সবাই তাকে চিনত। এক পর্যায়ে তাদের বাসা ছেড়ে দিতে বলা হয়েছিল।’

আবিদা সুলতানা নামের আইডি থেকে দেয়া পোস্টটি ভাইরাল হয়েছে নিমিষেই। ফেসবুকে এটিকে ঘিরে চলছে তোলপাড়। তবে কে এই আবিদা সুলতানা সেই পরিচয় জানা যায়নি। সত্যি তিনি কখনো তিথির প্রতিবেশী ছিলেন কি না তাও নিশ্চিত নয়।

নাটকপাড়ায় দীর্ঘদিন ধরে আলভী-তিথির সম্পর্ক একটি ওপেন সিক্রেট হিসেবে বিবেচিত হয়েছে।

জানা গেছে, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিয়ে করেন আলভী ও ইকরা। তাদের সংসারে রয়েছে এক পুত্রসন্তান।

এসকে/টিকে

মন্তব্য করুন