ইরান সম্পর্কে কংগ্রেসকে ব্রিফ করবেন মার্কো রুবিও
ছবি: সংগৃহীত
০২:৫৯ পিএম | ০২ মার্চ, ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি বা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট নেতাদেরকে ইরান সম্পর্কে বিস্তারিত অবহিত করবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল চারটায় ব্রিফিংটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত হওয়া গেছে।
বিবিসি জানায়, রুবিও তার সরকারি সময়সূচি অনুযায়ী ক্যাপিটল হিলে হাউজ ও সিনেট নেতাদের সামনে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের চলমান হামলা ও পরবর্তী স্ট্রাটেজি জানাবেন।
সূত্র: বিবিসি
এমআর/টিকে