© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাগরিকদের মধ্যপ্রাচ্য ত্যাগে সাহায্যকারী দল পাঠাচ্ছে যুক্তরাজ্য

শেয়ার করুন:
নাগরিকদের মধ্যপ্রাচ্য ত্যাগে সাহায্যকারী দল পাঠাচ্ছে যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৯ পিএম | ০২ মার্চ, ২০২৬
নিজ নাগরিকদের মধ্যপ্রাচ্যের দেশগুলো ত্যাগে সাহায্যকারী দল পাঠাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ ⁠পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি স্কাই নিউজকে বলেছেন, আনুমানিক তিন লাখ নাগরিক এই অঞ্চলে তাদের উপস্থিতি জানিয়ে নিবন্ধন করেছেন। দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। 

সাইপ্রিয়ট প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার দিবাগত রাতে হামলার ঘটনা ঘটে। শাহেদ ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এতে সামান্য পরিমাণে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

এক বিবৃতিতে নিকোস ক্রিস্টোডোলিডেস বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই-আমাদের দেশ কোনওভাবেই কোনও সামরিক অভিযানে অংশগ্রহণ করে না এবং অংশ নিতেও চায় না। এসব ঘটনার বিষয়ে ইউরোপীয় এবং অন্যান্য নেতাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি।”

এর আগে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক ভিডিও বার্তায় এ তিনি কথা জানান ।

স্টারমার বলেন, উপসাগরীয় অঞ্চলে আমাদের অংশীদাররা নিজেদের রক্ষায় আমাদের কাছ থেকে আরও সহায়তা চেয়েছে.... সমন্বিত প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে আমাদের ব্রিটিশ যুদ্ধবিমান আকাশে রয়েছে যেগুলো ইতোমধ্যেই সফলভাবে ইরানের হামলা প্রতিহত করছে। কিন্তু হুমকি বন্ধ করার একমাত্র উপায় হলো ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের উৎসমুখেই ধ্বংস করা অর্থাৎ তাদের সংরক্ষণাগারে বা যেসব লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয় সেখানে।

যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে বলেও জানান তিনি। এরপরই সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলার খবর পাওয়া গেল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরবে অবস্থিত মার্কিন স্বার্থে হামলা করছে ইরানি বাহিনী।

সূত্র: আল-জাজিরা

এমআর/টিকে 

মন্তব্য করুন