© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াতে পারে জার্মানি

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াতে পারে জার্মানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৯ পিএম | ০২ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে—এমন ইঙ্গিত মিলছে। ইরান যদি অঞ্চলের দেশগুলোর ওপর হামলা অব্যাহত রাখে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে যোগ দেওয়ার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা’ করছে জার্মানি।

ইসরায়েলের সামরিক রেডিওকে জার্মান রাজনৈতিক ও সামরিক সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা ইতোমধ্যে শুরু হয়েছে। এতে সরাসরি বোমা হামলায় অংশ নেওয়া থেকে শুরু করে সামরিক ও আকাশ সহায়তা দেওয়ার মতো বিষয়গুলো বিবেচনায় রেখেছে তারা। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং দেশটির পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্যরা এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে ইসরায়েলে অবস্থিত জার্মান দূতাবাস এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গত রাতে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য এই অঞ্চলে ইরানের হামলার নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি দেয়। সতর্ক করে জানায়, তারা প্রয়োজনে ইরানের বিরুদ্ধে "প্রতিরক্ষামূলক পদক্ষেপ" গ্রহণ করে তাদের এবং উপসাগরীয় অঞ্চলে মিত্রদের স্বার্থ রক্ষা করতে প্রস্তুত।

এবি/টিএ

মন্তব্য করুন