ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ
ছবি: সংগৃহীত
০৭:৩১ পিএম | ০২ মার্চ, ২০২৬
ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) জেনারেল মজিদ ইবনে রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগের উপপরিচালক মেহেদি তাবাতাবায়ে এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আদেশে রেভল্যুশনারি গার্ডের জেনারেল মজিদ ইবনে রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হন।
এতে পদটিতে বড় শূন্যতা তৈরি হয়েছিল। এববার সেই পদে এক জেনারেলকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সূত্র : আলজাজিরা।
আইকে/টিএ