© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলা / আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মারা গেছেন

শেয়ার করুন:
আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মারা গেছেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৭ পিএম | ০২ মার্চ, ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ মারা গেছেন। ইসরাইল–যুক্তরাষ্ট্রের হামলায় আহত হয়েছিলেন মানসুরেহ। সোমবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

এর আগে ইসরাইল–যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। গত শনিবার থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আজ মানসুরেহ খোজাস্তেহর মৃত্যুর কথা জানিয়েছে।


ইউটি/টিএ

মন্তব্য করুন