ফ্লাইট চালু থাকা অবস্থায় এখনই লেবানন ত্যাগ করুন, নাগরিকদের মার্কিন দূতাবাস
ছবি: সংগৃহীত
০৯:১৫ পিএম | ০২ মার্চ, ২০২৬
ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ বাসস্থান বা নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে বাগদাদের মার্কিন দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিরাপত্তাজনিত কারণে নাগরিকদের অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছে, ‘আমরা মার্কিন নাগরিকদের লেবাননে ভ্রমণ না করার আহ্বান জানাচ্ছি। কেউ যদি বর্তমানে দেশটিতে অবস্থান করে থাকেন, তাহলে ফ্লাইট চালু থাকা অবস্থায় এখনই লেবানন ত্যাগ করুন।’
মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন, নিজের উপস্থিতি প্রকাশ না করা এবং জনসমাগম এড়িয়ে চলতেও বলেছে দূতাবাস।
এবি/টিএ
এবি/টিএ