© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাওয়ার চেষ্টা করলে জ্বালিয়ে দেওয়ার ঘোষণা ইরানের

শেয়ার করুন:
হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাওয়ার চেষ্টা করলে জ্বালিয়ে দেওয়ার ঘোষণা ইরানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৬ এএম | ০৩ মার্চ, ২০২৬
জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, যদি এ প্রণালী দিয়ে কোনো জাহাজ যাওয়ার চেষ্টা করে তাহলে সেই জাহাজ জ্বালিয়ে দেওয়া হবে।

ইরানি সংবাদমাধ্যম মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, বিপ্লবী গার্ডের কমান্ডার প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছেন।

গত শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালিয়ে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করে। এরপর আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। আজ মঙ্গলবার এটি বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা আসল।

বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই হরমুজ দিয়ে পার হয়্ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত উপসাগরীয় অঞ্চলের সব দেশ এখান দিয়ে তেল বহিঃর্বিশ্বে রপ্তানি করে থাকে।

সূত্র: রয়টার্স

এমআই/টিএ

মন্তব্য করুন