© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

শেয়ার করুন:
আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৫ এএম | ০৩ মার্চ, ২০২৬
বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের সফরে ঢাকায় আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

মঙ্গলবার (৩ মার্চ) দুই দিনের সফরে তিনি ঢাকায় আসবেন।

ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন।

বিবৃতিতে জানানো হয়, কাপুরের এই সফরের লক্ষ্য, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। তিনি নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।


পল কাপুর ২০২৫ সালের ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য মার্কিন প্রশাসনের শীর্ষ কূটনৈতিক পদে ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় ব্যক্তি তিনি। 

টিজে/টিকে 

মন্তব্য করুন