© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩৬ বছর বয়সে কত সম্পদের মালিক টাইগার শ্রফ!

শেয়ার করুন:
৩৬ বছর বয়সে কত সম্পদের মালিক টাইগার শ্রফ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৬ পিএম | ০৩ মার্চ, ২০২৬
বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফ ৩৬ বছর পূর্ণ করলেন। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হিরোপন্তি’ দিয়ে বড়পর্দায় অভিষেক হলেও অল্প সময়ের মধ্যেই নিজস্ব সুনাম ও পরিচিতি গড়ে তুলেছেন জ্যাকি শ্রফের পুত্র। অ্যাকশন দৃশ্য ও নাচ-দুই দিকেই প্রশংসিত তিনি।

শোনা যাচ্ছে, টাইগারের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪৮ কোটি রুপি। সিনেমা প্রতি পারিশ্রমিক ২৫ থেকে ৩০ কোটি রুপি। চরিত্রের গুরুত্ব ও দৃশ্যের দৈর্ঘ্যের উপর পারিশ্রমিকের হেরফের হয়। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের প্রচারে তিনি মাসে প্রায় ৩ কোটি রুপি আয় করেন।

ব্যক্তিগত সম্পত্তিতেও টাইগারের যথেষ্ট জমি। মুম্বাইয়ের খার এলাকায় ছিল একটি বাড়ি, যা গত বছর ১৫ দশমিক ৬ কোটি রুপি বিক্রি করেছেন। একই এলাকায় ৮টি কক্ষবিশিষ্ট নতুন একটি বিলাসবহুল ফ্লাট কিনেছেন। গাড়ির সম্ভারেও রয়েছে বিলাসিতা-রেঞ্জ রোভার, বিএমডব্লিউ, জ্যাগুয়ারের মতো দামি গাড়ি তার সংগ্রহে।



টাইগার শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন। তিনি একটি মার্শাল আর্ট সংস্থার সহ-প্রতিষ্ঠাতা। ক্রীড়া সংক্রান্ত বিভিন্ন দলেও নিয়মিত বিনিয়োগ করেন।

অভিষেক সিনেমা থেকে শুরু করে ‘বাঘি’, ‘ওয়ার’ ও ‘এ ফ্লাইং জাট’-এই সিনেমাগুলোতেই দর্শক তার অ্যাকশন ও নাচের দক্ষতা দেখেছেন। ২০১৪ সালে কৃতি সেননের সঙ্গে প্রথম জুটি বাঁধেও প্রশংসা কুড়িয়েছিলেন।

১২ বছরের ক্যারিয়ারে টাইগার শ্রফ নিজের নাম আলাদা ব্র্যান্ড হিসেবে তৈরি করেছেন। ৩৬ বছর বয়সে সিনেমা প্রতি ৩০ কোটি রুপি আয়, বিলাসবহুল জীবনযাপন ও সাফল্যের ধারাবাহিকতায় তিনি বলিউডের অন্যতম সফল তরুণ অভিনেতার কাতারে রয়েছেন।

কেএন/টিকে

মন্তব্য করুন