© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

শেয়ার করুন:
ইরানের আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৩ পিএম | ০৩ মার্চ, ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর কমান্ড ও নিয়ন্ত্রণ স্থাপনা এবং বিমান প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস করেছে। খবর আল জাজিরার।

কারণ ইরানের উপর মার্কিন-ইসরাইরের ভারী আক্রমণ চতুর্থ দিনের মতো অব্যাহত আছে এবং তেহরান অঞ্চলজুড়ে এর প্রতিশোধে পাল্টা হামলা চালাচ্ছে।  

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের জন্য দায়িত্বপ্রাপ্ত মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মঙ্গলবার জানায়, তারা বিমান প্রতিরক্ষা স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রও ধ্বংস করেছে। 
 
তবে, তারা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। ‘ইরানি শাসকগোষ্ঠীর আসন্ন হুমকির বিরুদ্ধে আমরা চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখব।’ এক্স পোস্টে বলেছে যুক্তরাষ্ট্র।
 
সোমবার, সেন্টকম দাবি করেছে, মার্কিন বাহিনী ইরানের ১,২৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং ১১টি ইরানি জাহাজ ধ্বংস করেছে।
 
এদিকে এটি নিশ্চিত করেছে, এখন পর্যন্ত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন, যাদের সবাই কুয়েতে ইরানের প্রতিশোধমূলক হামলায় নিহত হন।
 
এদিকে, ইরানের হামলার সময় কুয়েত ভুল করে তিনটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করে। এতে আরও বলা হয়েছে। ছয়জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে এসেছিলেন এবং নিরাপদে উদ্ধার তাদের করা হয়।

আরআই/টিকে

মন্তব্য করুন