© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানকে ‘বোর্ড অব পিস’ ছাড়ার আহ্বান

শেয়ার করুন:
পাকিস্তানকে ‘বোর্ড অব পিস’ ছাড়ার আহ্বান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৩ পিএম | ০৩ মার্চ, ২০২৬
ইরানে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ট্রাম্পের তথাকথিত ‘বোর্ড অব পিস’ থেকে পাকিস্তানকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক কূটনীতিক মালিহা লোধি।

মঙ্গলবার জাতিসংঘে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, পাকিস্তানের উচিত এই বোর্ড ত্যাগ করা—যেখানে শুরুতেই যোগ দেওয়া ঠিক হয়নি বলেও তিনি মন্তব্য করেন।

তিনি দাবি করেন, এই বোর্ড গঠন ও নেতৃত্ব দিচ্ছেন এমন একজন ব্যক্তি, যিনি সাতটি দেশের বিরুদ্ধে হামলা চালিয়েছেন। পাশাপাশি তার প্রশাসন গাজায় ইসরাইল গণহত্যায় সহায়তাকারী বলেও অভিযোগ করেন লোধি।

মালিহা লোধি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরান ইস্যুতে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে তার এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


ইউটি/টিএ

মন্তব্য করুন