© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সাইয়ারা’ খ্যাত অভিনেতা আহান পাণ্ডের বড় অস্ত্রোপচার

শেয়ার করুন:
‘সাইয়ারা’ খ্যাত অভিনেতা আহান পাণ্ডের বড় অস্ত্রোপচার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৪ পিএম | ০৩ মার্চ, ২০২৬
বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘সাইয়ারা’র সাফল্যের পর জীবনের এক কঠিন অধ্যায়ের কথা প্রকাশ্যে এনেছেন তরুণ অভিনেতা আহান পাণ্ডে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, সিনেমাটি মুক্তির পরপরই তার কাঁধে একটি জটিল অস্ত্রোপচার করাতে হয়। তার ভাষায়, এটি ছিল অত্যন্ত বেদনাদায়ক এবং দীর্ঘ পুনরুদ্ধারের প্রক্রিয়াসম্পন্ন একটি অপারেশন।

মিড ডে থেকে জানা যায়, আহান বলেন, গত বছর ‘সাইয়ারা’ মুক্তির ঠিক পর আমার কাঁধে অস্ত্রোপচার হয়েছিল। এটি পৃথিবীর অন্যতম যন্ত্রণাদায়ক অস্ত্রোপচারগুলোর একটি। পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগে।



কয়েক বছর আগে কাঁধে গুরুতর চোট পাওয়ায় তিনি নিয়মিত ও জোরালো শরীরচর্চা করতে পারতেন না। নতুন সিনেমার জন্য শরীরে পরিবর্তন আনা জরুরি হয়ে পড়লে অস্ত্রোপচার ছাড়া আর কোনো বিকল্প ছিল না বলে জানান তিনি। তিনি আরও বলেন, চিকিৎসক আমাকে শরীরচর্চায় অতিরিক্ত চাপ দিতে নিষেধ করেছিলেন। কিন্তু যারা কঠোর পরিশ্রমে নিজেদের বদলে ফেলেছেন, তাঁদের দেখে আমি অনুপ্রাণিত হতাম। আমার পরিস্থিতি আলাদা ছিল, তবু আমি হাল ছাড়িনি।

অস্ত্রোপচারের পরও একাধিকবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন আহান। বিষয়টি নিয়ে তিনি অবাক হয়ে বলেন, কেউ বুঝতেই পারেননি যে তিনি সদ্য অস্ত্রোপচার করিয়েছেন। ‘সাইয়ারা’ সিনেমাতে আহান জুটি বাঁধেন অনীতা পাড্ডার সঙ্গে। পর্দায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। বাস্তব জীবনেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এমন গুঞ্জনও আছে।

এসএন 

মন্তব্য করুন