© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই ডিআইজি ও এক অতিরিক্ত ডিআইজিকে বদলি

শেয়ার করুন:
দুই ডিআইজি ও এক অতিরিক্ত ডিআইজিকে বদলি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৪ পিএম | ০৩ মার্চ, ২০২৬
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুজন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-বিভাগের উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন— বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে টুরিস্ট পুলিশে। তার স্থলে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ৫ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হারুন-অর-রশিদকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে (বিপিএ) বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন