© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে : ট্রাম্প

শেয়ার করুন:
ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে : ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৩ এএম | ০৪ মার্চ, ২০২৬
ইরানের সামরিক সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দেশটির এখন কার্যকর নৌবাহিনী, বিমানবাহিনী কিংবা আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ ব্যবস্থা নেই। হোয়াইট হাউজে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ইরানে সামরিক হামলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল। তবে তার ধারণা ছিল, ইরান আগে যুক্তরাষ্ট্রের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল।

তিনি বলেন, আমরা ওই উম্মাদদের সঙ্গে আলোচনা করছিলাম। কিন্তু আমার মনে হয়েছে, তারা আমাদের ওপর আগে হামলা চালাতে যাচ্ছিল। আমি সেটা হতে দিতে চাইনি।

ট্রাম্প আরও দাবি করেন, পরিস্থিতির কারণে ইসরায়েল হামলা চালাতে বাধ্য হয়েছে। তিনি বলেন, এই কারণে যদি কিছু হয়ে থাকে, আমার কারণেই হয়তো ইসরায়েল পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, যেসব ব্যক্তিকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য বিবেচনায় রাখা হয়েছিল, তাদের অনেকেই এখন নিহত হয়েছেন। খুব তাড়াতাড়ি এমন কাউকে হয়তো আর পাওয়া যাবে না-যোগ করেন তিনি।

এ সময় যুক্তরাজ্য ও স্পেনের প্রতিও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তার অভিযোগ, ভারত মহাসাগরের দিয়োগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি হামলার জন্য ব্যবহারের অনুমতি দিতে শুরুতে লন্ডন রাজি হয়নি।

কেএন/এসএন

মন্তব্য করুন