সবচেয়ে উন্নত অস্ত্রগুলো এখনো হাতেই আছে: ইরান
ছবি: সংগৃহীত
০৭:৪৩ এএম | ০৪ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্পূর্ণ প্রস্তুতি ইরানের রয়েছে বলে কড়া বার্তা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে তারা জানিয়েছে, নিজেদের সামরিক ভাণ্ডারে থাকা সবচেয়ে উন্নত অস্ত্রগুলো তেহরান এখনো ব্যবহার করেনি।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক এ প্রসঙ্গে জানান, তাদের ওপর চাপিয়ে দেওয়া এই চলমান যুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আক্রমণাত্মক প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখার পূর্ণ সক্ষমতা ইরানের রয়েছে। শত্রুদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও স্পষ্ট করেন যে. যেকোনো যুদ্ধের একেবারে প্রথম দিকেই ইরান তাদের সমস্ত অত্যাধুনিক অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম মাঠে নামায় না; বরং তা ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখা হয়।
কেএন/এসএন