দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের কাছে ফের ইরানের ড্রোন হামলা
ছবি: সংগৃহীত
০৭:৫১ এএম | ০৪ মার্চ, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কাছাকাছি এলাকায় একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে দুবাই মিডিয়া অফিস।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা জানিয়েছে, ড্রোন সংশ্লিষ্ট এই ঘটনার জেরে সেখানে যে আগুনের সূত্রপাত হয়েছিল, তা সফলভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দুবাই কর্তৃপক্ষ।
এদিকে, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে এটিই প্রথম হামলা নয়। এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার ঘটনা ঘটেছিল। সেই হামলায় স্থাপনাটির বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও, সেখানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সূত্র: আলজাজিরা
কেএন/এসএন