প্রাক্তন স্ত্রীর গোপন কথা প্রকাশ করলেন রাজ কুন্দ্রা!
ছবি: সংগৃহীত
০৪:২১ পিএম | ০৪ মার্চ, ২০২৬
বলিউডের আলোচনার কেন্দ্রে থাকা তারকা দম্পতি শিল্পা শেট্টী ও রাজ কুন্দ্রা সম্প্রতি একটি ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছেন। এর মাধ্যমে রাজ নিজেই পরিষ্কার করেছেন, তার প্রথম বিবাহবিচ্ছেদ ও শিল্পার সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে যে গুঞ্জন রয়েছে, তা সত্য নয়।
রাজ ২০০৩ সালে কবিতা কুন্দ্রাকে বিয়ে করেছিলেন। তবে তিন বছরের বেশি স্থায়ী হয়নি সেই সংসার। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রির ভিতরে ফিসফাস চলছিল যে রাজ তখন থেকেই অভিনেত্রী শিল্পার সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু করেছিলেন। এই গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলে স্পষ্ট করেছেন রাজ।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার প্রাক্তন স্ত্রী কবিতা বিয়ের সময়ই বোনের স্বামীর সঙ্গে সম্পর্কের মধ্যে ছিলেন। সেই খবর জানার পরই আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার ডিভোর্সের সঙ্গে শিল্পার কোনও সংযোগ নেই।”

আইনি বিচ্ছেদের তিন বছর পর, অর্থাৎ ২০০৯ সালে রাজ শিল্পা শেট্টী-কে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান রয়েছে এক ছেলে ও একটি মেয়ে। বিয়ের পরও নানা বিতর্কে জড়িয়েছে তাদের নাম। বর্তমানে শিল্পা নিজের রেস্তরাঁর ব্যবসায় বেশি মন দিচ্ছেন এবং পরিবার ও পেশাগত দায়িত্ব নিয়ে ব্যস্ত জীবন কাটাচ্ছেন।
রাজের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে, প্রথম বিবাহবিচ্ছেদ ও শিল্পার সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে যে গুঞ্জন চলছিল, তা কেবল গুজব।
এমকে/টিএ