ট্রাম্প আমেরিকানদের প্রতারণা করেছেন, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
ছবি: সংগৃহীত
০৫:০৪ পিএম | ০৪ মার্চ, ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, ট্রাম্প শুধু কূটনীতির সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেননি, বরং তাকে নির্বাচিত করা আমেরিকান জনগণের সঙ্গেও প্রতারণা করেছেন।
বুধবার দেওয়া এক বক্তব্যে আরাঘচি দাবি করেন, ইরান–যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনাকে গুরুত্ব না দিয়ে সেটিকে “রিয়েল এস্টেট লেনদেনের মতো” বিবেচনা করা হয়েছে। তার ভাষায়, “যখন জটিল পারমাণবিক আলোচনা একটি সম্পত্তি চুক্তির মতো দেখা হয় এবং বড় মিথ্যা বাস্তবতাকে ঢেকে দেয়, তখন অবাস্তব প্রত্যাশা কখনো পূরণ হতে পারে না।”
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঠিক আগে দুই দেশের মধ্যে যে পারমাণবিক আলোচনা চলছিল, তা ইচ্ছাকৃতভাবে ভেস্তে দেওয়া হয়েছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র “ক্ষোভ থেকে আলোচনার টেবিলেই বোমা মেরেছে।”
আরাঘচির মতে, এই পদক্ষেপ শুধু কূটনৈতিক প্রক্রিয়াকে ধ্বংস করেনি, বরং আমেরিকান ভোটারদের কাছেও একটি ভুল বার্তা দিয়েছে। তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসনের এমন অবস্থান আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়েছে এবং কূটনৈতিক সমাধানের পথকে সংকুচিত করেছে।
আইকে/টিএ