কেন স্থগিত হলো খামেনির রাষ্ট্রীয় স্মরণসভা?
ছবি: সংগৃহীত
০৮:১২ পিএম | ০৪ মার্চ, ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় স্মরণসভা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় তিনি নিহত হওয়ার কয়েকদিন পর এ সিদ্ধান্তের কথা জানানো হলো।
তিন দিনব্যাপী এই অনুষ্ঠান বুধবার (৪ মার্চ) থেকে শুরু হওয়ার কথা ছিল।
কেন স্থগিত হলো স্মরণসভা
ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বিভিন্ন প্রদেশের মানুষ এই অনুষ্ঠানে অংশ নিতে চায়। তাদের অনুরোধসহ কিছু লজিস্টিক সমস্যার কারণে এই অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে।
খামেনিকে দাফনের প্রস্তুতি চলছে। তার স্মরণসভা অনুষ্ঠানে বিপুল জনসমাগম হওয়ার কথা রয়েছে। সেইসঙ্গে এই শোকসমাবেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সম্ভাব্য হামলার ঝুঁকির কথাও বিবেচনা করা হচ্ছে।
১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় প্রায় এক কোটি মানুষ অংশ নিয়েছিল।
এর আগে ইরানের ইসলামিক প্রোপাগেশন কাউন্সিলের প্রধান হোজ্জাতোলেসলাম মাহমুদি জানিয়েছিলেন, স্মরণসভা অনুষ্ঠান স্থানীয় সময় রাত ১০টা থেকে তেহরানের ইমাম খোমেনি প্রেয়ার হলে শুরু হবে। যা তিন দিনব্যাপী চলবে।
টিজে/টিএ